অস্কার আসরে চমকে দেয়া বচন
দীর্ঘ ৮৭ বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে অনেক ঘটনাই ঘটেছে। অস্কার হাতে পাওয়ার পর সবাই অভিভূত হয়েছেন, কেউ কেঁদেছেন, কেউ হেসেছেন। সবাই কিছু না কিছু বলেছেন। তবে কয়েকজন বলেছেন স্মৃতির পাতায় জমিয়ে রাখার মতো অমৃত কথা।
এমনই কিছু বচন তুলে ধরা হলো গ্লিটজের পাঠকদের জন্য:
“ সেই সব নারীর প্রতি বলছি, যারা সন্তান জন্ম দেন, কর দেন ও এই দেশের নাগরিক। আমরা একে অন্যের সম অধিকারের জন্য সংগ্রাম করছি। এটাই আমাদের সময় সবার জন্য পারিশ্রমিকে সমতা আনার এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার।” - ২০১৫ সালে ‘বয়হুড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয়ী প্যাট্রিসিয়া অরকুয়েট।
“এই সোনার মূর্তির দিকে যখন তাকাই, এটা মনে করিয়ে দেয় নিজের এবং প্রতিটি ছোট্ট শিশুর কথা। কোনো ব্যাপার না কোত্থেকে তুমি এসেছো, তোমার স্বপ্ন দেখার অধিকার আছে।” - ২০১৪ সালে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেইভ’ সিনেমায় অভিনয়ের জন্য পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতা লুপিতা নিয়ঙ্গ।
১৯৯৮ সালে ‘গুড উইল হান্টিং’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কারজয়ী বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন।
“টম ক্রুজ, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি হে... এর সঙ্গে যারা যারা জড়িত তাদের সবাইকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি” - ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতার অস্কার জেতা কিউবা গুডিং জুনিয়র।
“আমার জীবন নাড়া খেলো ... ধন্য হে জীবন, ধন্যবাদ ভালোবাসা এবং এটা সত্য এই শহরে এখনও জনাকয়েক দেবদূত আছেন” - ২০০৮ সালে ‘লা ভিয়া এন রোজ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কারজয়ী ম্যারিয়ন কটিলার্ড।
“এটা হয়তো মিথ্য বলা হবে, যদি বলি আমার এই বক্তব্যের আর কোনো সংস্করণ নেই, আমার মনে হচ্ছে আমার বয়স বোধহয় আট এবং পলকহীন চোখে তাকিয়ে আছি বাথরুমের আয়নায়। আর এইটা হচ্ছে একটা শ্যাম্পুর বোতল। ভালো কথা, এটা এখন আর শ্যাম্পুর বোতল নয়।" - ২০০৯ সালে ‘দ্য রিডার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কারজয়ী কেইট উইন্সলেট।
“এই মুহূর্তটা আমার চাইতে বড়। এই মুহূর্তটা ডরোথি ড্যানড্রিজ, লেনা হর্ন, দিয়াহ্যান ক্যারলদের জন্য। এই মুহূর্তটা আমার পাশে দাড়িয়ে থাকা: জেডা পিঙ্কেট, অ্যাঞ্জেলা ব্যাসেট, ভিভিসিয়া ফক্সদের জন্য এবং নাম, চরিত্রহীন সেই সব কালো নারীদের জন্য। একটা সুযোগ তৈরি হয়েছে কারণ আজ রাতেই দরজাটা খোলা হয়েছে।" - ২০০২ সালে ‘মনস্টারস বল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কারজয়ী হ্যালি বেরি। অস্কার ইতিহাসে ২০১৬ সাল পর্যন্ত সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ নারী তিনি।
“সুবিধাবাদের বিপরীত দিক থেকে এবং সাহসের উপর ভর করে এগিয়ে আসছে যারা তাদের বলতে চাই, এটা সম্ভব।" - ২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জয়ী রাসেল ক্রো।
