২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের প্রাণনাশের হুমকি

পর্দায় তার মৃত্যুকামী খলনায়কের অভাব নেই। বাস্তবেও সালমান খানের প্রাণনাশেন হুমকি দিয়ে বসলেন এক ব্যক্তি। সম্প্রতি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সালমানকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 03:06 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

১৬ ফেব্রুয়ারি ফোন কলটি আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে। তবে এখন পর্যন্ত একে ভাঁওতাবাজি হিসেবেই দেখছে পুলিশ।

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, কোনো মামলা না হলেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।

হিন্দুস্তান টাইমস বলছে, যেই অঞ্চল থেকে ফোন করা হয়েছিল তা খুঁজে বের করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সালমানের জন্য বাড়তি পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি সালমানের পরিবার থেকে। বর্তমানে ‘সুলতান’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।