২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার অপব্যবহার করছেন হেমা?

মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় একটি নাচের স্কুল খুলতে চেয়েছিলেন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও ভারতের ক্ষমতাসীন দলের সাংসদ হেমা মালিনি। কিন্তু তার আশার গুঁড়ে বালি ঢেলেছে এক সমাজকর্মী। অভিযোগ আনা হয়েছে, অবৈধভাবে জমিটি দখল করেছেন হেমা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

ঠিক এক মাস আগেই ২ হাজার বর্গফুটের এই জমিটি ৭০ হাজার রুপিতে হেমার জন্য বরাদ্দ করে মহারাষ্ট্র সরকার। তবে তথ্য অধিকার আইনের আওতায় নথি উন্মুক্ত করে দেখা গেছে,  কোটি রুপির এই জমি অনেকটা পানির দামেই পেয়ে গেছেন তিনি। ৭০ হাজার রুপির হিসাবে প্রতি বর্গফুট মাত্র ৩৫ রুপি করে পড়েছে জমিটির দাম।

অভিযোগকারী অনিল গালগালি বলেন, "মুম্বাইয়ের আবাসিক এলাকায় দ্বিতীয়বারের মতো জমি দখল করেছেন হেমা মালিনি। এর আগে ১৯৯৭ সালে তৎকালীন শিবসেনা-বিজেপি সরকারের কাছ থেকে একটি জমি নিয়েছিলেন হেমা, তবে উপকূলবর্তী আইনের কারণে সেই জমিতে কাজ করতে পারেননি তিনি।’

অনিলের ভাষ্যে, হেমা সেই পুরনো জমিটি ফেরত দেননি। বরং বর্তমান সরকার তাকে আরেকটি জমি দিয়েছেন।

এই জমিটি বরাদ্দ করা হয়েছে হেমা মালিনি ড্যান্স একাডেমির জন্য। তা নির্মাণে খরচ পড়বে ১৮ কোটি ৪৯ লাখ রুপি। এর মধ্যে অন্তত ৭৫ শতাংশ তহবিল বিভিন্ন খাত থেকে যোগাড় করে তা কাগজে-কলমে প্রদর্শন করতে হবে হেমার।

সমাজকর্মী অনিলের দাবী, হেমার প্রতি বরাবরই বাড়তি উদারতা দেখিয়ে আসছে বিজেপি সরকার। এই মর্মে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিশকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।