২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন প্রিয়াঙ্কা

নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই মুখচোরা ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শেষবার তার নাম জুড়েছিল শাহিদ কাপুরের সঙ্গে। এখন শাহিদ ঘর করছেন মিরা রাজপুতের সঙ্গে। তবে একা নন পিসিও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:22 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

গত বছর গুঞ্জন শোনা যাচ্ছিল, কাজের খাতিরে ঘন ঘন মার্কিন মুল্লুকে আসা যাওয়ার ফাঁকে ওখানেই প্রেমিক জুটিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি গসিপ ওয়েবসাইট এসকেজে বলিউডকে এই খবরই নিশ্চিত করলেন তার এক ঘনিষ্ঠ বন্ধু।

পিসির এই বন্ধুর ভাষ্যে, "প্রিয়াঙ্কা নিশ্চিতভাবেই এখন একজনের সঙ্গে প্রেম করছেন। আমরা সত্যিই হাঁফ ছেড়ে বেঁচেছি। কারণ তার আগের সম্পর্কটির কোনো ভবিষ্যৎ ছিল না। নতুন এই প্রেমিকের মধ্যে প্রিয়াঙ্কা সেই সব গুণাবলী খুঁজে পেয়েছেন, যা তিনি একজন পুরুষের মধ্যে খোঁজেন। তাকে বলা যায় শাহিদ কাপুর এবং জেরাল্ড বাটলারের সংমিশ্রণ।"

"এর আগে যুক্তরাষ্ট্রে শুধু কাজের জন্যেই যাওয়া হতো পিসির, কাজ শেষে দৌড়ে মায়ের কাছে ফিরে আসতেন তিনি। কিন্তু এখন আমেরিকায় থাকতে ভালই লাগে তার, নতুন প্রেমিকের সঙ্গে সময় কাটান তিনি।"

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ফিল্মফেয়ার ম্যাগাজিনের নতুন ইস্যুতে নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন তিনি। এমনকি এ কথাও স্বীকার করেছেন যে, তিনি সম্পর্কে জড়িয়েছেন।

ক্যারিয়ারের শুরুতেই প্রিয়াঙ্কার নাম জুড়েছিল বিবাহিত নায়ক আকশায় কুমারের সঙ্গে। এরপর পিসির নাম জুড়েছে আসিম মারচান্ট, হারমান বাওয়েজা এবং শাহিদ কাপুরের সঙ্গে। তবে কখনোই নিজের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেননি তিনি।