২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন আসিন

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আসিন বিয়ে করলেন ১৯ জানুয়ারি। ইলেকট্রনিক্স কোম্পানি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে কঠোর নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয় তার বিয়ে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 03:09 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

দিল্লির দুসিত দেভারনা হোটেলে প্রথমে খ্রিষ্টান রীতিতে একে অপরকে জীবনসঙ্গী করে নেন এই জুটি। পরে আবার হিন্দু রীতিতে সাত পাকে বাঁধা পড়েন। 

খ্রীষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় বরের বেস্ট ম্যান বা প্রধান সহচরের দায়িত্ব পালন করেন অভিনেতা আকশায় কুমার, যার মাধ্যমেই আসিন-রাহুলের পরিচয় ঘটে যা আজ পরিণয়ে রূপ নিয়েছে।

বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থরা উপস্থিত ছিলেন।

দক্ষিন ভারতীয় সিনেমায় অভিনয়ের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেন আসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গাজিনি’ সিনেমা দিয়ে হিন্দি সিনেমায় তার অভিষেক হয়।

এরপর 'রেডি', 'হাউজফুল টু'সহ বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছেন।