২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেখাকে মা ডাকলেন ঐশ্বরিয়া

সম্প্রতি স্টারডাস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে সবাইকে চমকে দিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পুরস্কার নিতে এসে অভিনেত্রী রেখাকে ‘মা’ বলে সম্বোধন করেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 02:52 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘জাজবা’র জন্য পাওয়ার প্যাকড পারফরম্যান্স অ্যাওয়ার্ডপান অ্যাশ আর পুরস্কারটি তাকে হস্তান্তর করতে মঞ্চে আসেন অভিনেত্রী রেখা। তখনই ঘটে এই ঘটনা।

মঞ্চে উঠেই রেখার পা ছুঁয়ে প্রণাম করেন ঐশ্বরিয়া আর তাকে আলিঙ্গন করেন অমিতাভ বচ্চনের অনেক সিনেমার এই নায়িকা। পুরস্কারটি হাতে নিয়ে অ্যাশ বলেন, "মার হাত থেকে পুরস্কার পেলাম, সত্যি দারুণ লাগছে। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।

বচ্চনবধূর মুখে রেখাকে ‘মা’ ডাকার কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পুরো আসর, কিন্তু কোন ভ্রূক্ষেপ না করেই নিজের আসনে গিয়ে বসেন অ্যাশ।

অমিতাভ বচ্চন ও রেখার প্রেমকাহিনির কথা মুম্বাই সিনেপাড়ার কারো অজানা নয়। এখনও একে অপরকে এড়িয়ে চলেন এক সময়ের এই সুপারহিট জুটি। তবে জয়া বচ্চন এবং অভিষেক বচ্চনকে বরাবরই রেখার সঙ্গে আন্তরিক আচরণ করতে দেখা গেছে। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের আসরে একে অপরকে আলিঙ্গন করেন জয়া বচ্চন এবং রেখা।