২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে ব্যবসাসফল তারকা ফোর্ড

মার্কিন চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল অভিনেতা এখন হ্যারিসন ফোর্ড। তার এই অবস্থানের অন্যতম কারণ হলো ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’ এর অভূতপূর্ব সাফল্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 06:45 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

৭৩ বছর বয়সী ফোর্ড অভিনয় করেছেন ৪১টি সিনেমায়। এসব সিনেমার মোট আয় ৪৭০ কোটি মার্কিন ডলার। 'স্টার ওয়ার্স' সিরিজের সবশেষ সিনেমাটি একাই এনে দিয়েছে ৭৭ কোটি মার্কিন ডলার।

তালিকায় ফোর্ডের পেছনেই রয়েছেন স্যামুয়েল এল জ্যাকসন। ৬৭ বছর বয়সী স্যামুয়েল অভিনীত ৬৮টি সিনেমার মোট আয় ৪৬০ কোটি মার্কিন ডলার। তালিকার শীর্ষ পাঁচজনের মধ্যে অন্যরা হলেন টম হ্যাঙ্কস, মরগ্যান ফ্রিম্যান এবং এডি মারফি।

ফোর্ড অভিনীত 'স্টার ওয়ার্স' সিরিজের নতুন এই সিনেমাটি মুক্তির পর থেকে রেকর্ড ভেঙ্গেই চলেছে। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তকমা গায়ে লাগাবে সিনেমাটি।