২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটফ্লিক্স এখন বাংলাদেশে

মার্কিন ইন্টারনেট টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্স এবার চালু হচ্ছে বাংলাদেশে। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 02:46 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শোতে নেটফ্লিক্সের প্রধান নির্বাহী রিড হেস্টিংস জানান, আরো ১৩০টি দেশে চালু হবে নেটফ্লিক্স।

তবে এখনই পাওয়া যাবে না দেশি বিনোদনের স্বাদ। মাসিক মূল্য পরিশোধের ভিত্তিতে দর্শক উপভোগ করতে পারবে জনপ্রিয় সব মার্কিন সিরিজগুলো। এর মধ্যে রয়েছে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ 'জেসিকা জোন্স', 'ডেয়ারডেভিল', 'নারকোস', 'মার্কো পোলো', 'সেন্স এইট', 'গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি'সহ বিভিন্ন টিভি শো এবং চলচ্চিত্র।

২০০৭ সালে যাত্রা শুরু হয় নেটফ্লিক্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের পর কানাডা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানসহ ৬০টি দেশে চালু হয় এটি। অন ডিমান্ড এই নেটওয়ার্কে গ্রাহক তার পছন্দমত টিভি শো, প্রামাণ্যচিত্র এবং মুভি দেখতে পারেন।