২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগেই মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

পাঁচ বছরের কারাভোগ শেষে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পাচ্ছেন ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত। ২৫ ফেব্রুয়ারি বাড়ি ফিরবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 04:17 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

হিন্দুস্তান টাইমস বলছে, ভালো আচরণের জন্য ১০৩ দিন আগে মুক্তি দেয়া হবে তাকে।

১৯৯৩ সালের মুম্বাই হামলায় ব্যবহৃত একে-৫৬ বন্দুকসহ কয়েকটি অস্ত্র নিজের কাছে সংরক্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ার পর ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় সঞ্জয়কে। রায় হবার পর ১৮ মাস কারাভোগ করে জামিনে মুক্তি পান এই অভিনেতা।

কিন্তু সুপ্রিম কোর্টে তার রায় বহাল থাকার পর বাকি ৪৮ মাস কারাভোগ করতে হয় তাকে, এখন সেই শাস্তির সেই সময়টুকু জেলখানায় কাটাচ্ছেন সঞ্জয়। বর্তমানে পুনে শহরের ইয়েরওয়াদা কারাগারে আছেন তিনি।