২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপিকার ‘ট্রিপল এক্স’ যাত্রা শুরু ফেব্রুয়ারিতে

খুব শিগগিরই হলিউডে অভিষেক ঘটতে চলেছে ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোনের। 'ট্রিপল এক্স' সিরিজের পরবর্তী সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসেই। আর এ খবর নিশ্চিত করেছেন পরিচালক নিজে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 03:36 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি দিপিকা। তবে টুইটারে ভক্তদের সঙ্গে আলাপের সময় 'ট্রিপল এক্স'-এর পরিচালক ডিজে কারুসো জানান, সিনেমাটির শুটিং শুরু হবে জানুয়ারিতেই। আর দিপিকার চরিত্রের কাজ হবে ফেব্রুয়ারিতে।

গত বছর ভিন ডিজেলের সঙ্গে একটি সেলফি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দেন দিপিকা। তবে তখনও কিছু জানাননি তিনি। দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে পুরো নানা জল্পনা কল্পনা চলেছে পুরো একদিন। অবশেষ পরদিন দিপিকা জানান, ভিন ডিজেলের অ্যাকশন ফিল্ম সিরিজ 'ট্রিপল এক্স'-এর নতুন পর্বে অভিনয় করবেন তিনি।