২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রান্সফর্মার' আর নয়: মাইকেল বে

খবরটা নিশ্চিত হয়েছিল আগেই, 'ট্রান্সফর্মার্স' সিরিজের ভক্তদের জন্য নতুন নতুন চমক নিয়ে ফিরছেন নির্মাতা মাইকেল বে। এবার জানালেন, সিরিজের পঞ্চম কিস্তির পর নতুন কোনো 'ট্রান্সফর্মাসর্' সিনেমা নির্মাণ করবেন না তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 05:18 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

রোলিং স্টোন্স ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে বে বলেন, নতুন কোনো কাজ নিয়ে ব্যস্ত হওয়ার জন্য এ সময়টাকেই উপযুক্ত মনে করছেন তিনি। তাই বিদায় বলতে চান জনপ্রিয় এই ফিল্ম সিরিজকে।

আরব বসন্তের প্রেক্ষাপটে প্যারামাউন্ট পিকচার্সের  ব্যানারেই বে নির্মাণ করছেন 'থার্টিন আওয়ারস' সিনেমাটি। তবে প্যারামাউন্ট বলছে, 'থার্টিন আওয়ার্স' মুক্তির বেশ কয়েকদিন আগেই মুক্তি দেয়া হবে 'ট্রান্সফর্মার্স' সিরিজের পঞ্চম সিনেমাটি।

এর আগেও একবার এ ফ্র‍্যাঞ্চাইজি ছাড়তে চেয়েছিলেন এই পরিচালক। সাক্ষাৎকারে তিনি বললেন, "আমি কাজটি দারুণ উপভোগ করি। নিজের সিনেমা ১০ কোটি মানুষ দেখছে, সেটার অনূভুতি অসাধারণ। তবে এবারই শেষ। সময় হয়েছে অন্য একজনের হাতে এই দায়িত্বটি ছেড়ে দেয়ার। এই সিনেমাটিই হবে আমার সবশেষ সিনেমা।"

'ট্রান্সফর্মাসর্ এইজ অফ এক্সটিংশন'-এর পর সিরিজের পঞ্চম সিনেমায় নিজ চরিত্রে ফিরবেন মার্ক ওয়ালবার্গ। তবে এখনো ঠিক হয়নি সিনেমাটির নাম। নির্বাহী প্রযোজকের ভূমিকায় আরো একবার তাকবেন প্রখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গ।