২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দায় ফিরছে শ্রদ্ধা-আদিত্য জুটি

নির্মাতা মনি রত্মমের তামিল সিনেমা ‘ওকে কানমানি’ হিন্দিতে পুনর্নিমান করবেন কারান জোহার। আর সে সুবাদে আবারও দর্শক পর্দায় দেখার সুযোগ পাবেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুর জুটিকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 02:28 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

তামিল দর্শকদের মন জয় করার পাশাপাশি আন্তজর্াতিক মহলেও প্রশংসিত হয় 'ওকে কানমানি'। আর তাই এবার হিন্দি সিনেমার দর্শকদের জন্য আদি এবং তারার প্রেমকাহিনি পর্দায় আনবেন কারান জোহার।

আর এ যুগের তরুণ-তরুণীর প্রেম ও সম্পর্কের সমীকরণের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে 'আশিকি টু' সিনেমায় অনবদ্য রসায়ন দেখানো আদিত্য এবং শ্রদ্ধাকে বেছে নেয়ার কথা টুইট করে জানিয়েছেন কারান নিজেই।

কারান লেখেন, "মনি রত্নমের ভালোবাসার ফসলকে নতুন করে নির্মাণ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। ধার্মা প্রোডাকশন্সের ব্যানারে এটি পরিচালনা করবেন শাদ আলি।"

কিছুক্ষণ পরে নিজেই টুইট করে জানান,  এতে নায়ক নায়িকা হিসেবে থাকবেন আদিত্য এবং শ্রদ্ধা। ‘সাথিয়া’ এবং‘বান্টি অউর বাবলি’ খ্যাত পরিচালক শাদ আলির পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করবেন কারান নিজে।

২০১৫ সালে মুক্তি পায় ‘ও কাধাল কানমানি’, যার মাধ্যমে দীর্ঘদিন পর রোমান্টিক ঘরানায় ফিরেছেন মনি রত্নম। তামিল সিনেমার জগতে গেল বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার মধ্যে অন্যতম ছিল ‘ওকে কানমানি’।

‘ওকে কানমানি’র মতোই এর রিমেইকেও সঙ্গীতায়োজনে জুটি বাঁধবেন সুরকার এ আর রহমান এবং গীতিকার গুলজার।