২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি চুরি হয়েছে 'গেইম অফ থ্রোন্স'

পাইরেসির জগতে আবারও শীর্ষ স্থানটি দখল করেছে মার্কিন টিভি নেটওয়ার্ক এইচবিওর অরিজিনাল সিরিজ 'গেইম অফ থ্রোন্স' । ২০১২ সাল থেকেই সবচেয়ে বেশি চুরি হওয়া টিভি সিরিজের খেতাব ধরে রেখেছে এটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

এইস শোবিজ বলছে, গেইম অফ থ্রোন্সের পর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এ বছর আছে 'দ্য ওয়াকিং ডেড' এবং 'দ্য বিগ ব্যাং থিওরি'।

পাইরেসি ট্র্যাকিং ওয়েবসাইট 'টরেন্ট ফ্রিক' অনুসারে, অ্যাপাকোলিপ্স ড্রামা 'ওয়াকিং ডেড' অবৈধভাবে ডাউনলোড হয়েছে ৬৯ লাখ বার। প্রথম স্থানে থাকা 'গেইম অফ থ্রোন্স'-এর পঞ্চম সিজন ডাউনলোড করা হয়েছে ১ কোটি ৪৪ লাখ বার।

পাইরেসি ঠেকাতে একই দিনে বিশ্বব্যাপী টিভি সিরিজটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল এইচবিও, তাতেও তেমন কাজ হয়নি।

'বিগ ব্যাং থিওরি'র পর এই তালিকায় আরও আছে 'অ্যারো', 'দ্য ফ্ল্যাশ', 'মিস্টার রোবট', 'ভাইকিংস', 'সুপারগার্ল', 'দ্য ব্ল্যাকলিস্ট' এবং 'স্যুটস'।