২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবিরকে চুমু খেতে রাজী নন অ্যাশ

নতুন সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ রানবির কাপুরের সঙ্গে প্রেম করতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তবে বয়সে ছোট এই অভিনেতাকে পর্দায় চুমু খেতে রাজী হননি অ্যাশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 02:47 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

'জাজবা'র পর রোমান্টিক ঘরানার এই সিনেমার শুটিং-এ এখন ব্যস্ত অ্যাশ। কারান জোহার পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো রানবিরের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। তবে গুঞ্জন উঠেছে, পর্দায় রানবিরকে চুমু খেতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি।

এমন নয় যে এর আগে পর্দায় চুমু খাননি অ্যাশ। বচ্চন পরিবারের বধু হওয়ার পরপরই 'ধুম টু'তে হৃত্বিক রোশানের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেন তিনি। কিন্তু রানবিরের বেলায়ই বাঁধ সাধলেন।

'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ অ্যাশ এবং রানবিরের সঙ্গে আরও দেখা যাবে আনুশকা শর্মাকে। সিনেমাটি মুক্তি পাবে ৩ জুলাই।