২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবির-ক্যাটরিনা: ভালোবাসা অমলিন

বিচ্ছেদের পথে এগুচ্ছেন তারকা জুটি রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ - এমন গুঞ্জনে গত কয়েক দিন ধরেই মুখর হয়ে ছিল মুম্বাই সিনে পাড়া। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে রানবিরের বাহুলগ্না হয়ে গনমাধ্যমের সামনে এলেন ক্যাটরিনা, প্রমাণ করে দিলেন তাদের সম্পর্কে ভুল বোঝাবুঝির আঁচ লাগেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 04:53 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

শশি কাপুর আয়োজিত ক্রিসমাস পার্টিতে প্রেমিকা ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে যোগ দেন রানবির। হাস্যজ্জ্বল ভঙ্গিতে দুজন একসঙ্গে ক্যামেরাবন্দিও হন। তাদের দেখে মনে হচ্ছিলো ২৫ ডিসেম্বর বিকেলের এই পার্টিতে একে অনে্যর সান্নিধ্য দারুণ উপভোগ করেছেন তারা। এর আগে কখনোই দুজনকে এভাবে ক্যামেরাবন্দি হতে দেখা যায়নি।

সম্প্রতি ক্যাটরিনার এক সাক্ষাৎকারে স্পষ্ট হয়ে উঠেছিল যে, সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে রানবিরের কাজ করা পছন্দ নয় তার। ঐ সাক্ষাৎকারে রানবিরকে ইঙ্গিত করে ক্যাট বলেন, "আমার জীবনে যেসব মানুষ আছেন তাদের ওপর আমি আমার ইচ্ছা চাপিয়ে দিতে পারি না। তাদের নিজস্ব পছন্দ আছে। সেগুলো নিয়ে আমি খুশি নাও হতে পারি, তবে আমি আশা করতে পারি যে তারা পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পছন্দও বদলাবে! ”

সেখানেই তিনি আরো বলেছিলেন যে কাপুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী তিনি। শশি কাপুরের পারিবারিক আয়োজনে ক্যাটরিনার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, রানবিরের পরিবারের অনেকটাই কাছে চলে এসেছেন তিনি।