২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলমান হলেই ফ্রিতে বিনোদন

নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত এক্সপেরিমেন্ট কমেডি গ্যালারি তাদের ওয়েবসাইটে এক অভিনব ঘোষণা দিয়েছে। তাদের শো বিনামূল্যে উপভোগ করতে আগ্রহীদের তারা বলেছেন, “১. মক্কামুখী হও ২. সূরা ফাতিহা পড়ো ৩. তোমার মুসলিম স্বত্ত্বাটি ফেটে পড়ুক অট্টহাসিতে পুরো রাত জুড়ে।” আর এভাবেই তারা আমন্ত্রণ জানিয়েছে ইসলাম ধর্মাবলম্বী সব মানুষকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 04:31 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

ক্লাবটির ব্যবস্থাপক এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান মো ফাথেলবাব মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের অসাড়তা প্রমাণ করার জন্য তাদের মতো কমেডি ক্লাবের পক্ষে এটাই উৎকৃষ্ট সুযোগ। এক বিবৃতিতে মুসলিম মার্কিন ফাথেলবাব বিরক্তি প্রকাশ করেন ট্রাম্পের উদ্ধত কর্মকাণ্ডেরও।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই প্রচারে ইসলামফোবিয়া দেখতে দেখতে আমি ক্লান্ত”।

সম্প্রতি স্যান বারনারডিনো, ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির হামলায় ১৪ জন মার্কিন নাগরিক প্রাণ হারায়। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনীর প্রচারের এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয়ার দাবী তোলেন।

সম্প্রতি শুধু ফাথেলবাবই নন, অনেক তারকাই দাঁড়িয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে।যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশ নিষিদ্ধ করতে পিটিশনে সই করেছেন এক লাখেরও বেশি মানুষ।