‘হেইট স্টোরি থ্রি’র দখলে বক্স-অফিস
সমালোচকদের হতাশ করলেও দর্শকের মন তুষ্ট করতে পেরেছে ‘হেইট স্টোরি’ সিরিজের তৃতীয় কিস্তি। মুক্তির পর থেকেই বক্স-অফিসে দাপট বজায় রেখেছে ইরটিক থ্রিলার ধাঁচের সিনেমাটি।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, মুক্তির চার দিনের মধ্যে ভারতের বাজারে ৩১ কোটি ২২ লাখ রুপি আয় করেছে ‘হেইট স্টোরি থ্রি’। সোমবার কার্যদিবসেও ৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
৪ ডিসেম্বর শুক্রবার মুক্তি পেয়ে ৯ কোটি ৭২ লাখ রুপি আয় করে ‘হেইট স্টোরি থ্রি’।
মাত্র ৬ কোটি ৫০ লাখ রুপি বাজেট নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল পান্ডা। প্রচারের কাজে সিনেমাটির পেছনে খরচ হয়েছে আরো ৬ কোটি ৭০ লাখ। নির্মাণ ও প্রচারের পুরো খরচই ইতোমধ্যেই তুলে ফেলতে পেরেছেন প্রযোজকরা।
‘হেইট স্টোরি’র তৃতীয় পর্বের সাফল্যের পর ‘হেইট স্টোরি ফোর’ নির্মাণের ঘোষণাও দিয়ে দিয়েছেন পরিচালক।
‘হেইট স্টোরি থ্রি’তে অভিনয় করেছেন জেরিন খান, শারমান জোশি, ডেইজি শাহ ও কারান সিং গ্রোভার।
