২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপিকা-প্রিয়াঙ্কার দ্বৈরথ

সপ্তাহান্তে বলিউড অনুরাগীদের মনোযোগ পুরোটাই কেড়ে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দিপিকা পাড়ুকোন। তাদের নতুন সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র গান ‘পিঙ্গা’ মুক্তি পেয়েছে আর তাতে নিজেদের নাচের ঝলক দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা-দিপিকা জুটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

‘দেবদাস’ সিনেমায় ‘ডোলা রে’ গানে নাচের দ্বৈরথে নেমেছিলেন মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন নির্মাতা সঞ্জয় লিলা বানসালি। বলিউডের এ সময়ের দুই শীর্ষ নায়িকােকে দাড় করিয়ে দিলেন মুখোমুখি আর নাচের তালে একে অপরকে টক্কর দেয়ার খেলায় মাততে দেখা গেল প্রিয়াঙ্কা আর দিপিকাকে।

মহারাষ্ট্রের জনপ্রিয় নভারি শাড়িতে মাস্তানি ও কাশিবাইয়ের নজরকাড়া এ নাচের নির্দেশনা দিয়েছেন রেমো ডি সুজা। ‘পিঙ্গা’ শিরোনামের গানটি সঞ্জয় লিলা বানসালির সুরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং ভৈশালি মাড়ে। 

গানটিতে মারাঠি নারীর ভূমিকায় প্রিয়াঙ্কাকে স্বতঃস্ফূর্ত মনে হলেও, কিছুটা জড়তা দেখা গেছে দিপিকার মধ্যে। পারসিক মায়ের কন্যা মাস্তানির চরিত্রটি রূপদানকারী দিপিকা হয়তো চরিত্রের প্রয়োজনেই অবয়বে গাম্ভীর‌্য ধরে রেখেছিলেন।

মুক্তির পর নিজের ভক্তদের সঙ্গে গানটি শেয়ার করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। টুইটারে গানের লিঙ্কসহ তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন, “চলে এলো পিঙ্গা! #বাজিরাওমাস্তানি কেমন লাগলো?”

‘বাজিরাও মাস্তানি’ আসছে ডিসেম্বরের ১৮ তারিখে।

</div>  </p>