২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিপিকা আমার ডাল-ভাত’

সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে রানবির কাপুরের পর্দা রসায়নের জয় জয়কার সব মহলেই। বাস্তব জীবনেও তারা ভীষণ ভালো বন্ধু আর তাদের বোঝাপড়াও চমৎকার। এবার রানবির বললেন, দিপিকার সঙ্গে থাকলে তার মনে হয় তিনি বাড়ি ফিরেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ইমতিয়াজ আলির পরিচালনায় নতুন সিনেমা 'তামাশা'র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন রানবির-দিপিকা। সম্প্রতি তাদের দিল্লীতে দীপাবলী উদযাপন করতে দেখা যায়। সেখানে রানবিরকে বলতে শোনা যায়, "দিপিকা আমার স্বস্তি। ও আমার ডাল-ভাত। ওর সঙ্গে যখন থাকি তখন মনে হয় বাড়ি ফিরেছি।"

রানবিরের এ কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন দিপিকাও।

২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রানবির-দিপিকা। এক বছর পর সম্পর্ক ভেঙে যায় তাদের। রানবিরের সঙ্গে এরপর থেকেই জুড়ে যায় তার 'রাজনীতি' সিনেমার সহশিল্পী ক্যাটরিনা কাইফের নাম। বর্তমানে একই ছাদের নিচে বসবাস করছেন তারা। এদিকে দিপিকার সঙ্গে তার 'রামলিলা' সিনেমার সহশিল্পী রানভির সিং-এর প্রেমের কথা শোনা যাচ্ছে বহু দিন ধরেই। যদিও বরাবরই তাকে ভালো বন্ধু বলে আসছেন দিপিকা।