২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দিলওয়ালে': যে প্রেমকাহিনির অন্ত নেই

ফিরছে শাহরুখ-কাজল জুটি। রোমান্টিক ছবির ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন অনবদ্য এই জুটির পর্দা রোমান্স দেখার জন্য। কিন্তু রোহিত শেঠির নতুন সিনেমা 'দিলওয়ালে'র ট্রেইলারে রোমান্সের পাশাপাশি চোখে পড়লো রোমাঞ্চ আর ধুন্ধুমার অ্যাকশন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

রোহিত শেঠির তার সিনেমার নিজস্ব ধাঁচ বজায় রেখেছেন নতুন সিনেমাতেও। চিরন্তন হিন্দি বাণিজ্যিক সিনেমার সব মশলাই ঢেলে দিয়েছেন - প্রেম, ভাতৃত্ববোধ, প্রতিঘাত, রহস্য - সব কিছুরই ঝলক চোখে পড়ে তিন মিনিটেরও বেশি লম্বা এই ট্রেইলারে।

সিনেমাটির নির্মাণ শুরুর আগেই রোহিত শেঠি বলেছিলেন, এটি হতে যাচ্ছে অমিতাভ বচ্চন-রজনিকান্ত-গোবিন্দ অভিনীত সিনেমা 'হাম' এবং কিশোর কুমার-অশোক কুমার- মধুবালা অভিনীত 'চালতি কা নাম গাড়ি' সিনেমার এক অনন্য মিশেল। এই দুটি ক্লাসিক সিনেমা যারা দেখেছেন, তাদের চোখ এড়াবে না 'দিলওয়ালে'র ট্রেইলারে সিনেমা দুটির ছায়া। শাহরুখ খান ও ভারুন ধাওয়ানকে দেখা যায় দুই ভাইয়ের চরিত্রে যারা একে অপরের জন্য যে কোনো কিছু করতে রাজি। ভারুনের ভালোবাসার মানুষ হিসেবে দেখানো হয় কৃতি শ্যাননকে। কিন্তু তারা শাহরুখকে যে রকম ভাবেন আদপে তিনি মোটেই তেমন নন, সুকৌশলে তিনি ভাইকে সরিয়ে রেখেছেন তার অতীতের ছায়া থেকে। সেই অতীত থেকেই বেরিয়ে আসেন তার ভালোবাসার মানুষ কাজল, যাদের এক হওয়া অসম্ভব বলেই মনে হয়।

১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা 'দিলওয়ালে'।

</div>  </p>