জ্যাজ আর ব্লুজের মূর্ছনায় মাতছে ঢাকা
৫ নভেম্বর ঢাকায় পর্দা উঠেছে জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবের। ঢাকার জাতীয় সামরিক জাদুঘর প্রাঙ্গণে এই উৎসব চলবে তিনদিন।
এবারের উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ ছয়টি দেশের শিল্পীরা। প্রথম দিনে বাংলাদেশের শিল্পী ইমরান আহমেদ কুইনটেটের সঙ্গে পারফর্ম করেন ভারতের জ্যাজ গায়িকা বসুন্ধরা বিদালুন ও যুক্তরাজ্যের জন ম্যাকলালিনসহ কয়েকজন শিল্পী।
তিন দিনের উৎসবে আরও শোনা যাবে যুক্তরাজ্যের দ্য ফোর্থ ডাইমেনশন, ব্রাজিলের এসদ্রাস নোগুয়েইরা কোয়ার্তেত, ফ্রান্সের চায়না মোজেস, যুক্তরাষ্ট্রের কিংবেবি, ভারতের লুইস ব্যাংকস ও সোলমেট ব্যান্ডের গান।
জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসব শুরু হয় শুক্রবার সন্ধ্যা ৬ টায়। উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ব্লুজ কমিউনিকেশন্সের আয়োজনে উৎসবটির প্রধান স্পন্সর হিসেবে আছে মোবাইল ও টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীনফোন।
৫-৭ নভেম্বর উৎসবের আসর বসবে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত।
