দিপিকার ওপর চটেছেন রানভির?
দিপিকা পাড়ুকোনের প্রতি নিজের অনুভূতির কথা প্রকাশ করতে কখনো দ্বিধা করেন না অভিনেতা রানভির সিং। কিন্তু শোনা যাচ্ছে, রানভিরের ব্যাপারে তেমনটা ভাবেন না দিপিকা।
এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে। ভারতীয় দৈনিক ডেক্কান ক্রনিকল বলছে,‘বাজিরাও মাস্তানি’র শুটিং শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেন দিপিকা। আর এই সফরে দিপিকার সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন রানভির। কিন্তু দিপিকা সাফ জানিয়ে দেন, এই সফরে থাকছে না পরিবারের বাইরের কেউ।
স্বাভাবিকভাবেই দিপিকার এই উত্তরে মর্মাহত হন রানভির। কিছুটা রেগেও যান।
সূত্র বলছে, রানভির বরাবরই দিপিকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করেন। সম্ভবত তিনি দিপিকার সঙ্গে তার সম্পর্ককে নতুন মোড় দিতে আগ্রহী। কিন্তু রানভিরের কাছ থেকে নিজের পরিবারকে সব সময়ই একটু দূরে সরিয়ে রাখতে চান দিপিকা।
গণমাধ্যমে বরাবরই দিপিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে রানভিরকে।তাদের সম্পর্কের ব্যাপারে প্রশ্নের জবাবে হেয়ালি করলেও প্রেমের ইঙ্গিত ঠিকই দিয়েছেন রানভির। অন্যদিকে দিপিকা সব সময়ই এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন।
‘রাম-লিলা’র পর আবারও সঞ্জয় লিলা বানসালির সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই জুটি। তাদের নতুন সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে আরও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
