২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দিপিকার ওপর থেকে চোখ সরাতে পারিনি'

দিপিকা পাড়ুকোনের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন রানভির সিং। বিভিন্ন সময় আকার ইঙ্গিতে তা বুঝিয়েও দিয়েছেন গণমাধ্যমকে। আরও একবার করলেন এমনই এক বিস্ফোরক মন্তব্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 06:47 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রানভির বললেন, 'বাজিরাও মাস্তানি' সিনেমার 'দিওয়ানি মাস্তানি' গানটিতে দিপিকাকে এতোই সুন্দর লাগছিল যে, তিনি চোখ সরাতে পারছিলেন না!

সঞ্জয় লিলা বানসালির নতুন এই সিনেমার 'দিওয়ানি মাস্তানি' গানটি প্রকাশিত হয়েছে ১৮ অক্টোবর। ইউটিউবে ইতোমধ্যেই গানটি দেখেছেন ৪০ লাখেরও বেশি দর্শক।

দর্শক-শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি মাস্তানির সাজে দিপিকার একটি ছবি পোস্ট করেন রানভির, আর সেখানেই লেখেন মনের কথা।

নিজেদের প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও ঘনিষ্ট অবস্থায় প্রায়ই নজরে পড়েন রানভির-দিপিকা। সম্প্রতি বিমানবন্দরে রানভিরকে চুমু খাওয়ার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন দিপিকা।

'বাজিরাও মাস্তানি' মুক্তি পাবে ১৮ অক্টোবর। এতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।