২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শানদার'-এর জাদু বক্স-অফিসে

'কুইন' নির্মাতা ভিকাস বেহলের সিনেমা, তার ওপর প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাহিদ কাপুর আর আলিয়া ভাট - সব মিলিযে 'শানদার'-এর ব্যাপারে দর্শকের আগ্রহের কমতি ছিল না। আর তার প্রতিফলন দেখা গেছে বক্স-অফিসে। বছরের ষষ্ঠ সেরা প্রথম দিনের আয় নিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 05:30 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

মুক্তির দিনেই ১৩ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটি। শাহিদ কাপুর এবং আলিয়া ভাটের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রথম দিনের আয়ের সিনেমায় পরিণত হয়েছে এটি।

এ পর্যন্ত 'আর...রাজকুমার' ছিল শাহিদের ক্যারিয়ারের সর্বোচ্চ প্রথম দিনের আয়ের সিনেমা, যা আয় করেছিল ১০ কোটি ২০ লাখ রুপি। অন্যদিকে আলিয়া অভিনীত 'টু স্টেটস' মুক্তির দিন আয় করেছিল ১২ কোটি ৪২ লাখ রুপি।

এদিকে এক দিনের বক্স-অফিস সংগ্রহে 'শানদার' আকশায় কুমারের 'গাব্বার ইজ ব্যাক' এবং 'বেবি'কে।

ভারতে দাশেরার ছুটি থাকায় বড় শহরগুলোতে বৃহস্পতিবার মুক্তি পাওয়া সিনেমাটি দেখতে ভালো দর্শক সমাগম হয়েছে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় ভালো ব্যবসা করবে 'শানদার'। 

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ কাপুর, সানাহ কাপুর এবং সঞ্জয় কাপুর।