২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবির জন্য গান গাইলেন মিলা

টেলিকমিউনিকেশন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ও ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার মাল্টিসোর্সিং লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে অংশ নিলেন পপ গানের শিল্পী মিলা রহমান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 04:47 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

বৃহস্পতিবার এক অভিজাত হোটেলে মিলার গান উপভোগ করে এসএমএস টুইটি কুইজ কনটেস্ট শিরোনামে প্রতিযোগিতার বিজয়ীরা এবং আয়োজক কোম্পানী দুটির শীষংস্থানীয় কর্মকর্তারা।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, অনুষ্ঠানে গানের পাশাপাশি বিজয়ীদের সঙ্গে গল্প করেন মিলা। ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

অপারেটরদের মাধ্যমে মাল্টিসোর্সিং লিমিটেড ভক্তদের সঙ্গে শিল্পীর কাছাকাছি আসার সুযোগ করে দিতে এই ধরণের অনুষ্ঠান আয়োজন করা হয় বলে আরও জানানো হয় বিজ্ঞপ্তিতে।