২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোবট বনাম টার্মিনেটর 

রজনিকান্ত-ঐশ্বরিয়া রাই বচ্চনের সুপারহিট সিনেমা 'রোবট'-এর সিকুয়ালে হলিউডের 'টার্মিনেটর' আর্নল্ড শোয়ার্জনিগার অভিনয় করবেন - এমন গুজব শোনা যাচ্ছিল বহু দিন ধরেই। অবশেষে খবরটি নিশ্চিত করলেন নির্মাতা শংকর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 11:55 AM

Updated : 25 Apr 2022, 02:00 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, এক সংবাদ সম্মেলনে শোয়ার্জনিগারের 'রোবট টু'তে অভিনয়ের খবর নিশ্চিত করেন শংকর। তিনি বলেন, "আমি এবং আর্নল্ড খুব ভাল বন্ধু। আমরা বহু বার চলচ্চিত্র নিয়ে কথা বলেছি এবং তিনি ভারতীয় সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।"

"আর্নল্ড প্রথমে ২৫ দিনের জন্য আসবেন। তার আসার দিন-ক্ষণ চূড়ান্ত করা হবে যখন রজনি স্যার তার আসন্ন সিনেমা 'কাবালি'র কাজ শেষ করবেন।"

শংকর পরিচালিত 'আই' সিনেমার গান প্রকাশ আয়োজনে যোগ দিতে ভারতে এসেছিলেন শোয়ার্জনিগার। ধারণা করা হয় সে সময়ই 'রোবট টু'তে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে আলোচনার কাজটি সারা হয়।