২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধুম ফোর’- এর খলনায়ক সালমান?

'ধুম' সিরিজে নায়কের চেয়ে খলনায়কের চরিত্রটি বরাবরই আলাদা গুরুত্ব পেয়ে আসছে। জন অ্যাব্রাহাম, ঋত্বিক রোশান এবং সবশেষ আমির খান 'ধুম'-এর খলনায়ক হয়েছেন। শোনা যাচ্ছে, 'ধুম ফোর' - এ খলচরিত্রে অভিনয় করতে চলেছেন সালমান খান। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 12:16 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

সূত্রের বরাত দিয়ে ক্যাচ নিউজ বলছে, বর্তমানে দুটি অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে কাজ করছে ইয়াশ রাজ ফিল্মস। একটি হল ঋত্বিক রোশান অভিনীত ‘ঠাগ’, অপরটি ‘ধুম ফোর’।

‘ধুম ফোর’- এর গল্প নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি চিত্রনাট্য। বলা হচ্ছে, ‘ধুম ফোর’- এর জন্য সালমানকে নিতে চাচ্ছে ইয়াশ রাজ ফিল্মস। চিত্রনাট্য চূড়ান্ত হলে তারা সালমানকে প্রস্তাব দেবেন।

'ধুম' সিরিজে নিজে থেকেই অভিনয়ের ইচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। এর আগে শোনা গিয়েছিল, ইয়াশ রাজের বরপুত্র শাহরুখ 'ধুম ফোর'-এ অভিনয়ের সুযোগ পেতে চলেছেন।

তবে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ইয়াশ রাজ ফিল্মস থেকে।