শাহরুখের নায়িকা আলিয়া-দিপিকা ?
'তানু ওয়েড মানু' খ্যাত পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যেতে পারে আলিয়া ভাট এবং দিপিকা পাড়ুকোনকে।
আনন্দের আগামী সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ, তা নিশ্চিত হলেও এখনও নায়িকা চূড়ান্ত হয়নি।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, কিং খানের বিপরীতে দেখা যেতে পারে দিপিকা ও আলিয়াকে।
"দুটো নায়িকা চরিত্রের জন্য অনেকেরই নাম উঠে আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দিপিকা ও আলিয়ার নাম।"
আরেকটি সূত্র বলছে, সিনেমাটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন দিপিকা। ‘বাজিরাও মাস্তানি’ ও ‘তামাশা’র শুটিং শেষে এখন শিডিউল ফাঁকা রয়েছে তার। ওদিকে নভেম্বর মাস থেকে 'ইংলিশ ভিংলিশ' নির্মাতা গৌরি শিন্ডের নতুন সিনেমায় শাহরুখের বিপরীতে কাজ করবেন আলিয়া। এর পরপরই আনন্দের সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
