২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মাইলফলক ছুঁলো 'পিকে'

আমির খান অভিনীত 'পিকে'র আয়ের চাকা যেন থামছেই না। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটির আয় আন্তজর্াতিক বাজারে ৩০০ কোটি ছাড়িয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

২০১৪ সালে ভারতে মুক্তি পাওয়া ‘পিকে’ এশিয়ায় সিনেমার বৃহত্তম বাজার চীনে মুক্তি পেয়েছে চলতি বছরের গ্রীষ্মে। মুক্তির প্রথম দিন থেকেই চীনের বক্স-অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি।

এক সূত্র বলছে, ভারতের বাইরের দেশগুলোতে এখন পর্যন্ত মোট ৩০৩ কোটি রুপি আয় করেছে‘পিকে’। হংকং ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে এখনও বীরদর্পে চলছে ‘পিকে’র প্রদর্শনী।

ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটি আয় করেছে মোট ৩৪৮ কোটি রুপি। ঘরে-বাইরে হিসাব মেলালে, ‘পিকে’র বর্তমান আয়ের পরিমাণ ৬৫১ কোটি রুপি।

চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতে ভাল ব্যবসা করেছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। অপরদিকে হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেদারল্যান্ডস ও জার্মানির সাফল্যকে ‘অপ্রত্যাশিত’ হিসেবেই দেখছেন নির্মাতারা।

শুধুমাত্র চীনে ৪ হাজার ৬০০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় ‘পিকে’। চীনে আর কোনো হিন্দি সিনেমা এত বেশি পর্দায় মুক্তি পায়নি।

‘পিকে’তে আমিরের সঙ্গে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত ও সঞ্জয় দত্ত।