কুরবানির হাটে শাহরুখ-সালমান!
ভারতের উত্তর প্রদেশে কুরবানির পশুর হাটে চোখে পড়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান আর সালমান খান। উপযুক্ত মূল্য দিয়ে তাদের মালিকও বনে যাচ্ছেন অনেকে।
ঈদ-উল-আযহা উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে বলিউড তারকাদের নামে পশুর নাম রাখতে দেখা গেছে উত্তর প্রদেশের হাটের ব্যাপারীদের। এনডিটিভি বলছে মুসলমান খেলোয়াড়দের নামেও পশু দেখা গেছে হাটে।
হাটের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ‘সালমান’ ও ‘এসআরকে’ নামের দুটি ছাগল। বড় আকারের ছাগল দুটোর দামও ধরা হয়েছে বেশ চড়া।
‘সালমান’ নামের সেই তারকা ছাগলের দাম ছিল ১৫ হাজার রুপি, অপরদিকে ‘শাহরুখ’ নামের ছাগলটির দাম শোনা গেছে ১ লাখ রুপি!
এছাড়া ক্রেতাদের নজর কেড়েছে ‘সানিয়া’ নামের একটি খাসি, যার নামকরণ করা হয়েছে টেনিস তারকা সানিয়া মির্জার নামে।
এদিকে ঈদের আগের দিন রাতে টুইটারে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ খান। নিজের একটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছাসহ সবার মঙ্গলকামনা করেন তিনি।
