পাকিস্তানে রেকর্ড গড়ে শুরু ‘ওয়েলকাম ব্যাক’-এর
মুক্তির দিন থেকেই ভারতের বক্স-অফিস মাতানোর পাশাপাশি পাকিস্তানেও ঝড় তুলেছে ‘ওয়েলকাম ব্যাক’। প্র্রথম দিনে প্রতিবেশি দেশটিতে ভারতীয় সিনেমাটি আয় করেছে ৩ কোটি রুপির ওপরে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইরস ইন্টারন্যাশনাল টুইট করে জানিয়েছে, “রেকর্ড ভেঙে ‘ওয়েলকাম ব্যাক’-এর শুরু পাকিস্তানে। প্রথম দুদিনে পাকিস্তানে ৩ কোটি ৪ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।”
প্রথম তিন দিনে ভারত থেকে সিনেমাটি আয় করে নিয়েছে ৫১ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারেও ভাল ব্যবসা করছে সিনেমাটি।
২০০৭ সালের সিনেমা ‘ওয়েলকাম’-এর সিকুয়াল ‘ওয়েলকাম ব্যাক’। আক্শায় কুমার আর ক্যাটরিনা কাইফের জায়গায় জন অ্যাব্রাহাম এবং শ্রুতি হাসানের পাশাপাশি নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন নাসির উদ্দিন শাহ, ডিম্বপল কাপাডিয়া, শাইনি আহুজা এবং আঙ্কিতা শ্রীভাস্তভ। পুরোনো চরিত্রে ফিরেছেন নানা পাটেকার, অনিল কাপুর এবং পরেশ রাওয়াল।
