২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১ বছর পর কার্ট কোবেইন

মৃত্যুর দুই দশকের বেশি সময় পর প্রকাশিত হতে যাচ্ছে মার্কিন গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানার গিটারিস্ট এবং ভোকাল কার্ট কোবেইনের অ্যালবাম।৬ নভেম্বর আসছে তার অপ্রকাশিত গানগুলো নিয়ে অ্যালবামটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

গানগুলো মূলত ব্যবহৃত হয়েছে কোবেইনের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মন্টাজ অফ হেক’- এ। কোবেইনের জীবন নিয়ে গবেষণা, তার ব্যক্তিগত মূহুর্তের ফুটেজ সংগ্রহের পাশাপাশি এই সলো অ্যালবামের জন্য কাজ করেছেন তথ্যচিত্রটির পরিচালক ব্রেট মরগান।

বিলবোর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই অ্যালবামে থাকছে তথ্যচিত্রের সব কটি গান। অপ্রকাশিত আরও কিছু গানের পাশাপাশি থাকবে অডিও মন্তাজ।

অ্যালবামের গানগুলোর ঘরানা নিয়ে মরগান বলেন, “কোবেইন শুধু গিটার নিয়ে গানগুলো গেয়েছেন। থ্র্যাশ থেকে র‍্যাগটাইম- সব ধরনের গানই রয়েছে এতে। গানগুলো সম্পূর্ণ নয়, এমনকি ভাল ভাবে মিক্সও করা হয়নি। তবুও গানগুলো অসাধারণ। গানগুলো কোবেইনের দৃষ্টিনন্দন সৃজনী শক্তির পরিচায়ক, একজন সংগীতশিল্পী এবং মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি; তার এই গানগুলোর মাধ্যমে সবাই তা জানতে পারবে।”