২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' - কে কার পক্ষে?

'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' ২০১৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। আর তা হবে না কেন, এই সিনেমায় দুটি দলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়বেন মার্ভেলের জনপ্রিয় সুপারহিরোরা। ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যানের নেতৃত্বে হতে যাওয়া এই লড়াইয়ে কার পক্ষে কে থাকবেন তা নিয়ে শোনা যাচ্ছে নানা গুজব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 03:51 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

সাম্প্রতিকতম গুজব অনুযায়ী নিজেদের দল বেছে নিয়েছেন সুপারহিরোরা। হিরোইক হলিউড একটি তালিকা প্রকাশ করেছে যা বলছে, ক্যাপটেইন আমেরিকার দলে কে থাকছেন আর আয়রন-ম্যানের দলে কে যোগ দিচ্ছেন। 

আগেই জানা গিয়েছিল হক, অ্যান্ট-ম্যান এবং ফ্যালকন - ক্যাপটেইন আমেরিকার জন্য লড়বেন। তাদের সঙ্গে যোগ দেবেন স্কারলেট উইচ এবং উইন্টার সোলজার। 

আর টনি স্টার্কের হয়ে লড়বেন দ্য ভিশন, ব্ল্যাক উইডো, ওয়ার মেশিন এবং স্পাইডার-ম্যান। এ সিনেমায় নতুন স্পাইডার-ম্যানের অভিষেক ঘটছে, যার ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। 

তবে ব্ল্যাক প্যান্থারকে এ যুদ্ধে নিরপেক্ষ হিসেবে দেখা যাবে। 

'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' মুক্তি পাচ্ছে ২০১৬ সালের ৬ মে।