২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়লো ওয়ান ডিরেকশনের নতুন গান

যায়ান মালিকের সরে যাওয়ার পর ব্রিটিশ বয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের প্রথম প্রকাশিত গান ‘ড্র্যাগ মি ডাউন’ এখন অবস্থান করছে যুক্তরাজ্যের টপ চার্টের শীর্ষে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 01:53 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

স্পটিফাই, ডিজার এবং অ্যাপল মিউজিকের মতো অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইটগুলোতে গানটি এর মধ্যে ২০ লাখেরও বেশিবার শোনা হয়েছে, যা কিনা একটি রেকর্ড।

টপচার্টে ওয়ান ডিরেকশনের পরেই অবস্থান করছে কণ্ঠশিল্পী লিয়্যান লা হাভাসের ‘ব্লাড’। চলতি মাসে মৃত্যুবরণ করা সংগীতশিল্পী সিল্লা ব্ল্যাক এর একটি কম্পাইলেশন অ্যালবামও উঠে এসেছে টপচার্টে।

চলতি সপ্তাহের টপচার্টে আরও আছে কেলভিন হ্যারিস অ্যান্ড ডিসাইপল্সের ‘হাউ ডিপ ইজ ইওর লাভ’ এবং দ্য মাকাবিজের ‘মার্কস টু প্রুভ ইট’। গত সপ্তাহের শীর্ষ গান ‘ব্ল্যাক ম্যাজিক’ নেমে এসেছে তিন নম্বরে।