এমি মনোনয়ন পেল বারখা দাত্-এর অনুষ্ঠান
ভারতীয় চ্যানেল এনডিটিভির সংবাদবিষয়ক অনুষ্ঠান ‘দ্য বাক স্টপস হিয়ার- শ্রীনগর ফ্লাড কাভারেজ’ চলতি বছরের এমি অ্যাওয়ার্ডস আসরে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে মনোনয়ন পেয়েছে। এই বিভাগে আন্তজর্াতিক আরও সাতটি সংবাদ বিষয়ক অনুষ্ঠান মনোনীত হয়েছে।
২০ বছর ধরে জম্মু এবং কাশ্মির নিয়ে কাজ করা সাংবাদিক বারখা দাত্ এই অনুষ্ঠানটির প্রতিবেদন তৈরি এবং উপস্থাপনা করেছেন। ‘দ্য বাক স্টস হিয়ার’-এর বিশেষ পর্বে শ্রীনগরে আকস্মিক বন্যায় জনদুর্ভোগের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উঠে এসেছে দুই দশকের মধ্যে প্রদেশটিতে ভয়াবহতম বন্যা মোকাবেলায় স্থানীয় কাশ্মিরীদের সাহসিকতা এবং ত্রাণ সহায়তায় সামরিক বাহিনীর তৎপরতার কথা।
এনডিটিভি গ্রুপের উপদেষ্টা সম্পাদক বারখা দাত্ নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “দারুণ উচ্ছ্বসিত এবং সম্মানিত বোধ করছি বিশ্বের অন্যতম মযর্াদাপূর্ণ টেলিভিশন অ্যাওয়ার্ডে মনোনীত হতে পেরে।”
এক বিবৃতিতে তিনি আরও জানান, “এই বিভাগে প্রথমবারের মতো ভারতীয় কোনো অনুষ্ঠান মনোনয়ন পেয়েছে - এটি পুরো ঘটনাটিকে আরও বিশেষ করে তুলেছে। আমি এনডিটিভিতে আমার দল নিয়ে দারুণ গর্বিত, যারা কাশ্মিরের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও কাজ করেছে এবং এই মনোনয়ন তদের কারণেই সম্ভব হয়েছে।”
বারখা দাত্ এবং তার তার দল কাশ্মিরের দুর্গম এলাকা থেকে সংবাদ সংগ্রহ করেছেন, যেখানে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো উপায় ছিল না। সেখানে পানি আর ধ্বংসস্তুপ টপকানোর পরই দুর্গতদের খবর আনতে সক্ষম হয়েছেন তারা।
এনডিটিভি গ্রুপের প্রতিষ্ঠাতা প্রণয় রয় বলেন, “ ‘দ্য বাক স্টপস হিয়ার’ দল এবং বারখার ২০১৫ সালের আন্তর্জাতিক এমি মনোনয়ন জয় করার ঘটনা এনডিটিভিতে আমাদের জন্য দারুণ গর্বের ব্যাপার। বারাখা একজন অসাধারণ সাংবাদিক এবং তার ও তার দলের এই সম্মানপ্রাপ্তি আমাদেরকেও সম্মানিত করেছে।”
এই বিভাগে আরও সাত মনোনয়ন এসেছে ব্রাজিল, কানাডা, জার্মানি, মালয়শিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য থেকে। ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের লিঙ্কন সেন্টারে এমি আসরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
