২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাজরাঙ্গি ভাইজান': তিন সপ্তাহে ৩০০ কোটি

আরও এক ইতিহাস গড়লো ‘বাজরাঙ্গি ভাইজান’। মুক্তির তিন সপ্তাহের মধ্যে তিনশো কোটি রুপি আয় করে এবার আমির খানের ‘পিকে’কে টক্কর দিতে নেমেছে সালমান খান অভিনীত সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 01:48 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

১৭ জুলাই মুক্তি পাওয়া ‘বাজরাঙ্গি ভাইজান’ ইতোমধ্যেই ভারত এবং ভারতের বাইরে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মুক্তির তিন সপ্তাহ পর শুধু ভারতের বাজারেই সিনেমাটির আয় হয়েছে ৩০০ কোটি। 

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, বুধবার ৫ অগাস্ট পর্যন্ত ‘বাজরাঙ্গি ভাইজান’-এর আয় হয়েছে ৩০০ কোটি ৬ লাখ রুপি।    

এখন পর্যন্ত হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এক নম্বরে আছে ‘পিকে’, ভারতের বাজারে যার সংগ্রহ ছিল ৩৩৭ কোটি। 

বলা বাহুল্য, ‘পিকে’র রেকর্ড ভাঙতেও বেশি সময় লাগবেনা সিনেমাটির।   

সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান