১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরুতেই ‘নমস্তে ইন্ডিয়া’, বিটিএস ভারতে যাচ্ছে?

“ভারতে আমাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের সঙ্গে কখনও না কখনও দেখা করতে চাই।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 11:28 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর জিন, সুগা থেকে শুরু করে সাতজনই একে একে হাজির হলেন সোশাল মিডিয়ার লাইভে।

তার পর ‘নমস্তে ইন্ডিয়া’ বলে হঠাৎ করে হিন্দিতে কথা বলতে শুরু করেন জিন। ভারতীয় ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কেমন আছেন? আপনাদের মিস করছি।”

জিনের সঙ্গে গল্পগুজবে যোগ দেন তার টিমের এম, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক। কথায় কথায় ভারতের প্রসঙ্গে ভি বলেন, “আমরা তো এখনো দেশটিতে পারফর্ম করিনি, তাইনা?”

সুগা তখন ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের ভক্তদের কথা তুলে বলেন, “ভারতে আমাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের সঙ্গে কখনও না কখনও তো দেখা করতে চাই।”

নিউজ এইট্টিন জানিয়েছে, বিটিএসের ওই ভিডিও নিয়ে ব্যান্ডটির ভারতীয় ভক্তদের মধ্যে ‘উন্মাদনা’ তৈরি হয়েছে। 

ওই ভিডিওতে দেখা গেছে, জে-হোপ তার সহকর্মীদের কাছে জানতে চান, যদি তারা ভারত সফর করেন, তাহলে দেশটির কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে? 

ভারত সফরের সম্ভাব্য জায়গা সম্পর্কে এর পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন তারা। তখন উঠে আসে মুম্বাইয়ের নাম। ওঠে ভারতীয় খাবারের কথাও। 

গেল এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হয়েছে বিটিএস; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এই সফরের নাম ‘আরিরাং’। কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮টি। বিটিএসের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট।

কেবল বিশ্ব সফর নয় চলতি বছরে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।

অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।

এই চারবছরে তারা যে একেবারে আড়ালে ছিলেন তা নয়। কেউ কেউ একক গান প্রকাশ করেছেন। কিন্তু বিটিএসের দলগত উপস্থিতি ছিল না। গেল বছর প্রশিক্ষণ শেষে দলের সব সদস্য দলে ফেরেন। আর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের কথা জানিয়ে দেন।

আর পড়ুন-

গ্র্যামিতে গান 'জমা দেবে না' বিটিএস, বিস্ময় ও সমর্থনের জোয়ার

প্যারিসে বিটিএসের রেকর্ড, ছিলেন মাক্রোঁ

বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের শো বেড়ে ৮৮

বিটিএসের প্রত্যাবর্তন অনুষ্ঠান, সরাসরি দেখাবে নেটফ্লিক্স

'বিটিএস' উন্মাদনার অপেক্ষায় বিশ্ব

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে বিটিএসের ভিডিও গায়েব, সমালোচনা

৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস