১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পী কল্যাণ ট্রাস্টের পর সেন্সর বোর্ডেও আশফাক নিপুণ ও নওশাবা

চার মাসের মাথায় রোববার সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শিল্পী কল্যাণ ট্রাস্টের পর সেন্সর বোর্ডেও আশফাক নিপুণ ও নওশাবা
কাজী নওশাবা আহমেদ ও আশফাক নিপুণ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 01:53 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সদস্য হলেন চলচ্চিত্র পরিচালক আশফাক নিপুণ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

চার মাসের মাথায় রোববার সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

পুনর্গঠিত সেন্সর বোর্ডে নিপুণ ও নওশাবার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং চলচ্চিত্র প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল।

এদিন শিল্পী কল্যাণ টাস্ট্রি বোর্ডও পুনর্গঠন করে প্রজ্ঞাপন দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেখানেও সদস্য হিসেবে রাখা হয়েছে নির্মাতা নিপুণ ও অভিনেত্রী নওশাবাকে।  

এর আগে গত ১২ মে এক বছরের জন্য চলচ্চিত্র সেন্সরবোর্ড গঠন করেছিল আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সেই বোর্ডে সদস্য ছিলেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা আজিজুল হাকিম। 

এছাড়া চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু এবং পরিচালক জাহাঙ্গীর আলমও ছিলেন বোর্ড সদস্য।

পুনর্গঠিত সেন্সর বোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া পদাধিকারবলে আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক সমিতির সভাপতি বোর্ডের সদস্য হিসেবে আছেন।

শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনক চাঁপাআশফাক নিপুণনওশাবা

চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনএসেছেন সুজাতাঅরুণা বিশ্বাসরা