[ গ্লিটজ ] ‘মেট গালা’য় বলিউড তারকারা নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ সোমবার সন্ধ্যায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’র আসর বসে। এবারের আয়োজনের থিম ছিল প্রয়াত ফ্যাশন আইকন কার্ল লেগারফিল্ডকে ঘিরে। তার সম্মানে ‘কার্ল লেগারফিল্ড: এ লাইন অব বিউটি’ ফ্যাশন শোতে এবার পোশাকের রঙ সাদা-কালো নির্ধারণ করে দেওয়া হয়। নির্ধারিত ‘কালার কোড’ মেনে বিশ্বের অন্যান্য তারকাদের সঙ্গে তাল মিলিয়ে অফ হোয়াইট ও জমকালো নকশার গাউনে আলো ছড়িয়েছেন বলিউডের নায়িকা আলিয়া ভাট। একই আসরে স্বামী নিকের সঙ্গে শামিল হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।পরনে ছিল কালো-সাদা ফুলে ওঠা পোশাক। এছাড়াও হীরের মতো কাচের বলযুক্ত কালো রঙের শাড়ির গাউনে দেখা গেছে ইশা আম্বানিকে। গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ২১:৫৪, ২ মে ২০২৩ | আপডেট: ২১:৫৪, ২ মে ২০২৩ bdnews24