১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিত্রীর হৃদয়ে উত্তম ‘ছিলেন, থাকবেন’

‘শেষ অঙ্ক’, ‘মৌচাক’, ‘মরুতীর্থ হিংলাজ’, ‘ধন্যি মেয়ে’, ‘গলি থেকে রাজপথ’, ‘পথে হল দেরি’সহ বহু সিনেমায় সাবত্রী ছিলেন উত্তমের নায়িকা। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 05:17 PM

Updated : 06 Oct 2023, 05:17 PM

কলকাতার বাংলা সিনেমায় সাদাকালো যুগের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেই একবার বলেছিলেন, তার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন উত্তম কুমার।

রোববার উত্তমের ৯৭তম জন্মবার্ষিকীতে সেই অভিনেত্রী বললেন, “মহানায়ক তার হৃদয়ে আছেন, হৃদয়েই থাকবেন।“

সুচিত্রার সঙ্গে জুটি অমর হয়ে থাকলেও সাবিত্রীর সঙ্গে জুটি বেঁধেও বহু জনপ্রিয় সিনেমা উপহার দেন উত্তম কুমার। ‘শেষ অঙ্ক’, ‘মৌচাক’, ‘মরুতীর্থ হিংলাজ’, ‘ধন্যি মেয়ে’, ‘গলি থেকে রাজপথ’, ‘পথে হল দেরি’সহ বহু সিনেমায় সাবত্রী ছিলেন উত্তমের নায়িকা। 

৮৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “মহানায়ককে নিয়ে আর নতুন করে কী বলি বলুন তো! উত্তমকুমার সম্পর্কে এখন বলতে গেলে মিথ্যে কথা বলা হবে। ও আমার হৃদয়ে আছে হৃদয়েই থাক। তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা সবকিছু রয়েছে আমার। প্রতিদিন তার কথা মনে হয়।

“এখনও স্টুডিওয় ঢুকলে মনে হয় তিনি বেঁচে আছেন। এখনই এসে জিজ্ঞেস করবেন কেমন আছিস?”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0LDB7zWj2q1H9mKxbn856fhbtz3Kp9FvyRXsVNd1abjJtWE1JZpLL7sVZfVTTLjvQl ]