ইলিয়াস কাঞ্চন এখনো ‘পুরোপুরি সুস্থ নয়’, দেখা করলেন রোজিনা
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যে মেয়ের বাসায় থাকছেন ইলিয়াস কাঞ্চন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এখনো ‘পুরোপুরি সুস্থ হননি’ বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী রোজিনা। কদিন আগে গুলশানের বাসায় তাকে দেখতে যান তিনি, সহশিল্পীর সঙ্গে সেদিন সময় কাটান ঘণ্টাখানেক। প্রায় ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চলতি মাসের তিন তারিখে দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
