১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফসেঞ্চুরির নতুন পোস্টার

‘অযোগ্য’ মুক্তি পাবে আগামী ৭ জুন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:09 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

কলকাতার দুই তারকা অভিনয় শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের ৫০তম সিনেমায় নতুন পোস্টার প্রকাশ হয়েছে

কৌশিক গাঙ্গুলি পরিচালিতঅযোগ্যনামের সিনেমাটি মুক্তি পাবে আগামী জুন

হিন্দুস্তান টাইমসকে প্রসেনজিৎ বলেন, “এদেশের সিনেমার ইতিহাসে কোনো জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে মনে হয় না আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে একসঙ্গে ঋতুর (ঋতুপর্ণা) সঙ্গে এটা আমার মাত্র ৫০তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি আমাদের জুটির ৫০তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এই সিনেমার জন্য অপেক্ষা করবে

নির্মাতা কৌশিকের ভাষ্য, “৫০তম সিনেমায় জুটি হলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ তাদের আগে কখনো এমন ভালোবাসার গল্পে দেখা যায়নি

১৯৯৪ সালে মুক্তি পাওয়ানাগপঞ্চমীসিনেমা প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা তাদের প্রথম সিনেমা 'হিট' হয় এরপর 'মায়ার বাঁধন', ‘বাবা কেন চাকরসহ একাধিক সিনেমায় দর্শকদের মন জয় করে নিয়েছেন তারা

তবেশ্বশুরবাড়ি জিন্দাবাদসিনেমা করার পর মনোমালিন্য, মান-অভিমানের জের ধরে টানা ১৪ বছর তাদের একসঙ্গে দেখা যায়নি অথচ একসময় কলকাতার সিনেমার জগতে এই জুটি ছাড়া সিনেমার কথা ভাবাই যেত না

তারপর ২০১৬ সালে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিতপ্রাক্তনসিনেমায় নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হয় এই জুটি এর দুবছর পর কৌশিক তারদৃষ্টিকোণসিনেমায় সুপারহিট জুটিকে আবার ফিরিয়ে আনেন 

এবারঅযোগ্যসিনেমার মধ্য দিয়ে একসঙ্গে কাজের 'হাফ সেঞ্চুরি' করতে চলেছেন ঋতুপর্ণা প্রসেনজিৎ

ব্যাংককর্মী রক্তিম মজুমদার এবং তার স্ত্রী পর্ণার সংসার নিয়ে আটপৌরে বাঙালি মধ্যবিত্ত পরিবারের গল্পে সিনেমা বানিয়েছেন কৌশিক

রক্তিমের চাকরি চলে যাওয়ায় সংসারের সমীকরণ হঠাৎ বদলে যায় পরিস্থিতি কঠিন হয়, রক্তিমকে বাড়িতে থাকতে হয় এবং সন্তানের দেখাশোনাও করতে হয় এদিকে সাংসার চালাতে পর্ণাকে কাজ নিতে হয় ইনভেস্টমেন্ট ফার্মে এরই মাঝে তাদের জীবনে এসে হাজির হয় প্রসেন নামের এক ব্যক্তি

ছবির নতুন পোস্টার এসেছে রোববার সিনেমাটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিরহাফ সেঞ্চুরিরঘোষণ