১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘জ্ঞানী গণি ৪’: এবারের গল্প অতিথি নিয়ে

এই সিরিজেও 'জ্ঞানী গণি' চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

‘জ্ঞানী গণি ৪’: এবারের গল্প অতিথি নিয়ে
'জ্ঞানী গণি ৪' নাটকের পোস্টার। ছবি: বঙ্গের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

পারিবারিক নানা ঘটনা আর মজার কাহিনী নিয়ে 'জ্ঞানী গণি' নামের যে সিরিজটি শুরু হয়েছিল, সেটির চতুর্থ মৌসুম প্রচারে আসছে। 

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে বৃহস্পতিবার থেকে ড্রামা সিরিজটি দেখা যাচ্ছে। 

ইমরান ইমন পরিচালিত এই সিরিজেও 'জ্ঞানী গণি' চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।    

এই মৌসুমের চিত্রনাট্য নিয়ে নির্মাতা ইমন জানিয়েছেন, এবারের গল্প তৈরি হয়েছে গ্রামে আসা নতুন এক অতিথিকে কেন্দ্র করে। 

অতি বিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হয় অদ্ভুত সব পরিস্থিতি। এই পরিস্থিতিতে ‘জ্ঞানী গণি’ কি পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? সেই গল্পই দেখা যাবে ‘জ্ঞানী গণি ৪’ সিরিজে।

ইমন বলেন, " এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাচে এক ভিন্নরকম সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের মত এবারও দর্শক গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।"   

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যান্যরা। 

আরও পড়ুন:

'জ্ঞানী গণি ৩': হাসি আর রহস্য