১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জ্ঞানী গণি ৩’: হাসি আর রহস্য

বৃহস্পতিবার থেকে দেখা যাবে ড্রামা সিরিজটি।

‘জ্ঞানী গণি ৩’: হাসি আর রহস্য
‘জ্ঞানী গণি ৩’ সিরিজের পোস্টার। ছবি: বঙ্গের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 10:35 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

একটি পরিবারের নানা গল্পে নির্মিত 'জ্ঞানী গণি' সিরিজের তৃতীয় মৌসুম প্রচারে আসছে। এই সিরিজ মূলত হাস্যরসে ভরপুর।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে ড্রামা সিরিজটি। ‘জ্ঞানী গণি ৩’ পরিচালনা করেছেন ইমরান ইমন। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।   

এবারের গল্প আবর্তিত হয়েছে শ্যালিকার বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি, আর ‘জ্ঞানী গণির' স্বভাবসুলভ বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাকে ঘিরে এগিয়ে যাবে সিরিজটি। 

তবে এবার গণি সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টো নতুন সব রহস্যের জটের মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত গণি নির্বিঘ্নে তার শ্যালিকার বিয়ে দিতে পারবে নাকি কোনো বড় বিপদে জড়িয়ে পড়ে সেই গল্পই দেখা যাবে এবারের ‘জ্ঞানী গণি ৩’।

সিরিজটি নিয়ে বিজ্ঞপ্তিতে পরিচালক ইমরান ইমন বলেন, "জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা বিয়ের উৎসবের মাঝে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারও গণির কান্ডকারখানা উপভোগ করবেন।" 

এর আগে প্রচার হওয়া সিরিজের ‘জ্ঞানী গণি’ ও ‘জ্ঞানী গণি ২’ দর্শকের পছন্দের তালিকায় ছিল, সেই ধারাবাহিকতায় এবারের পর্বটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।  

সিরিজে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, আদিত্য জামান অয়ন, সামিয়া আক্তারসহ অনেকে।