Published : 20 Jan 2024, 08:47 AM
শ্রবণ প্রতিবন্ধী শিশুদের উপযোগী করে নির্মিত হলো সিসিমপুরের জনপ্রিয় ১৩টি পর্ব। ইশারা ভাষা যুক্ত করে নতুন করে পর্বগুলো নির্মাণ করেছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।
আর তাতে সহযোগিতা করেছে শ্রবণপ্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করা সংগঠন সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল)।
আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে ২৩ সেপ্টেম্বর থেকে বিশেষ এই পর্বগুলো সিসিমপুরের সোশাল ও ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে প্রচার শুরু হবে। পরে তা দেখানো টেলিভিশন পর্দায়।
সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, “সিসিমপুরের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিশুর কাছে পৌঁছানো। তার অংশ হিসেবে ইতোমধ্যেই আমরা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য সিসিমপুরের ১০টি গল্পের বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করেছি এবং শিশুদের মাঝে বিতরণ করেছি। এবার শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নিয়ে আসছি ১৩ পর্বের বিশেষ সিসিমপুর।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)