১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘দেলুপি’ শুক্রবার থেকে

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

প্রেম-বন্যা-রাজনীতি নিয়ে নির্মিত সিনেমা ‘দেলুপি’ আসছে চট্টগ্রামে। 

শুক্রবার নগরীর চকবাজারে বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সে এবং কাজীর দেউড়ি সুগন্ধা সিনেমা হলে সিনেমাটির প্রদর্শন শুরু হবে। 

স্টার সিনেপ্লেক্সে বেলা আড়াইটা ও রাত পৌনে ৮টায় এবং সুগন্ধা সিনেমা হলে বেলা সাড়ে ১২টা, বিকাল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় সিনেমার প্রদর্শনী হবে। 

‘দেলুপি’ নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুতে খুলনায় এবং এরপর ঢাকায় দেলুপি মুক্তি পেয়েছে। এবার আমরা বন্দর নগরী চট্টগ্রামে আসছি। আশা করি, চট্টগ্রামের দর্শকরা দেলুপি দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।”

‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে প্রশংসিত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’। 

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপির গল্প। 

সিনেমার শুটিং হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে। 'শাটিকাপ' ও 'সিনপাটের' মত দেলুপিতেও অভিনয় করেছেন স্থানীয়রা। 

'দেলুপি' নিয়ে প্রথমবারের মত প্রেক্ষাগৃহে আসছেন তাওকীর

তাওকীরের 'দেলুপি' যে কারণে আগে খুলনায়

খুলনার পর ঢাকায় এসেছে 'দেলুপি'

'প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?', দেলুপির টিজারে রাজনৈতিক ইঙ্গিত

দেশে 'যাত্রা' নাকি 'কাওয়ালি' হবে?