১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুলে পড়ার সময় গানে সুর দিয়েছিলেন নকীব খান, শোনাবেন সেই গল্প

ব্যান্ড ক্যারিয়ার, সোলসের দিনগুলো, রেনেসাঁ গড়ে তোলাসহ নিজের জনপ্রিয় গানগুলো সৃষ্টির ইতিহাস তুলে ধরবেন নকীব খান।

স্কুলে পড়ার সময় গানে সুর দিয়েছিলেন নকীব খান, শোনাবেন সেই গল্প
নকীব খান। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

স্কুলে পড়ার সময় থেকে ব্যান্ড সংগীতের পথে হাঁটা শুরু করেন গায়ক-সুরকার নকীব খান। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে তিনি যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। 

এই পথচলার গল্প শোনাতে নকীব খান আসছেন ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে। 

মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়া এই অনুষ্ঠানটি দেখা যাবে শনিবার রাত ১২ টায়। 

বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, অনুষ্ঠানে নব্বইয়ে ব্যান্ড সংগীতের জাগরণের গল্প বলার পাশাপাশি নিজের ব্যান্ড ক্যারিয়ার, সোলসের দিনগুলো, রেনেসাঁ গড়ে তোলাসহ নিজের জনপ্রিয় গানগুলো সৃষ্টির ইতিহাস তুলে ধরবেন নকীব খান।

এছাড়াও, তিনি স্মরণ করবেন অকালে হারানো ব্যান্ডশিল্পীদের কথাও।  

অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রথম গানের সুর করেন নকীব খান।

সোলসের ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’সহ অনেক জনপ্রিয় গানের সুরকার তিনি।

এক পর্যায়ে সোলস ছেড়ে ঢাকায় এসে ১৯৮৫ সালে তিনি তৈরি করেন  ব্যান্ড ‘রেনেসাঁ’। 

রেনেসাঁর প্রধান ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট, সুরকার ও কম্পোজার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি।

এই দল থেকে এই শিল্পীর কণ্ঠে ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয়! কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘ও নদী রে, তুই যাস কোথায় রে’, ‘আজ যে শিশু’র মতসহ অনেক গান দর্শকপ্রিয় হয়ে উঠে। 

আরও পড়ুন:

'মাইলসের' গল্প শোনাবেন মানাম আহমেদ 

'নাইনটিজ মিউজিক স্টোরি' অনুষ্ঠানে বাপ্পা মজুমদা

ফিরছে নব্বইয়ের গান ও গানের গল্প