২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিটিভিতে ‘বৃষ্টিভেজা দুচোখ’

শনিবার রাত ৯টায় নাটকটি সম্প্রচার হবে।

বিটিভিতে ‘বৃষ্টিভেজা দুচোখ’

‘বৃষ্টিভেজা দুচোখ’ নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 10:13 AM

Updated : 05 Nov 2022, 10:13 AM

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেখানো হবে এ সপ্তাহের নাটক ‘বৃষ্টিভেজা দুচোখ’। ননি সুলতানার রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। 

বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ৯টায় নাটকটি সম্প্রচার করবে বিটিভি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, খালেকুজ্জামান, মিলি মুন্সি, সিলভিয়া, অরজুমান্দ আরা বকুল, সুভাষ, তমা, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে। 

নাটকের গল্পে দেখা যাবে, নীরা নামের একটি মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী। ভীষণ ভালো ছবি আঁকে ও ফটো গ্যালারিতে কাজ করতে ভালোবাসে। এক দুর্ঘটনায় তার মুখ বিবর্ণ হয়ে যায়। নীরা ভীষণ ভেঙে পড়ে। কিন্তু অনাবিল আর্থিক সহযোগিতা করে নীরার চিকিৎসা করিয়ে ভালো করে তোলে। নীরাকে ভালোবাসলেও তাকে তা না জানিয়ে নীরব থাকে অনাবিল। এই অন্ধ ভালোবাসাতেই অবশেষে একদিন দু’জন দুজনকে খুঁজে পায়।