ইফতারিতে জয়া দই খান চানাচুর মিশিয়ে
পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারি করার একটি ভিডিও পোস্ট করেছেন জয়া ফেইসবুকে।
সিনেমার কাজে কদিন আগে কলকাতায় থাকালেও রোজার শুরুতে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জয়া আহসান। নানা ধরনের ফল, ফ্রুট সালাদ, ভাজাপোড়া, মুড়ি ভর্তা, বিটরুট-গাজর দিয়ে তৈরি শরবত আর সুস্বাদু হালিমে জমাজমাট তার ইফতারি মেনু। পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারি করার একটি ভিডিও পোস্ট করেছেন জয়া ফেইসবুকে। সেখানে তিনি বলেছেন, বোনের বাসায় তারা শামিল হয়েছেন। অভিনেত্রীর বোন স্বাস্থ্য সচেতন বলে, ইফতারির খাবারের তালিকাতেও ঠাঁই পেয়েছে স্বাস্থ্যকর সব খাবার। এছাড়া বাড়িতে টক দইও পেতেছেন জয়া। সে দই তিনি খেয়ে থাকেন চানাচুর মিশিয়ে। সবাইকে শুভকমানা জানিয়ে মনের, কথাবার্তার, চিন্তাভাবনার ও খাবারে সংযম ধরে রাখার আহ্বান জানিয়েছেন জয়া।
