১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাভালা নাচ ট্রেনেও চড়ল

নেট দুনিয়া এখন কাবু ‘কাভালা জ্বরে’, জেলর সিনেমায় রজনীকান্তকে নিয়ে গানে তামান্না ভাটিয়ার এই নাচ ভারত ছাড়িয়ে অন্য দেশেও ঝড় তুলেছে। অনেকেই কাভালা গানের সঙ্গে নিজেদের নাচ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। এর মধ্যে ট্রেনের ভিতরে এক দল মেয়ে ‘কাভালা’ গানে নেচে তা ইনস্টাগ্রামে দেন। ভিডিওটি ভাইরাল হয়, ৩০ লাখের ও বেশি ভিউ হয় অল্প সময়েই। তবে পাবলিক ট্রান্সপোর্টে এমন নাচ অনেকে ভালো চোখে দেখছেন না। যারা একাজ করেছেন, তাদের জরিমানা করার দাবি তুলেছেন কেউ কেউ। গতমাসে ‘কাভালা’ মুক্তির পর ইতোমধ্যে ১৫ কোটি বারের বেশি তা দেখা হয়েছে। এ গানে নাচের জন্যই তামান্নাকে ‘ইন্ডিয়ান শাকিরা’ বলছেন অনেকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 07:52 PM

Updated : 27 Aug 2023, 07:52 PM